মাদারীপুরে মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কঠোর আইন প্রয়োগের দাবিতে মাদারীপুরের কুনিয়াতে মানববন্ধন কর্মসূচি করা

2026-03-28T16:16:40+00:00
2026-03-28T16:16:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৩২)
মাদারীপুরে মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
X

মাদারীপুরে মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

মাদক গ্রহণ, বিক্রি ও বহনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কঠোর আইন প্রয়োগের দাবিতে মাদারীপুরের কুনিয়াতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শনিবার (২৮ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় প্রধান বক্তা কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম বলেন, মাদক সমাজের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। মাদক গ্রহণ, বিক্রি ও বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শেখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy