দুর্গাপুরে নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে রাম নবমী পুজা অনুষ্ঠিত হয়েছে।

2026-03-28T16:21:28+00:00
2026-03-28T16:21:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ২১৩)
রাম নবমীতে দশভুজা মন্দিরে পুজা
X

রাম নবমীতে দশভুজা মন্দিরে পুজা

পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে রাম নবমী পুজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপি পৌরশহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মন্দিরে এ পুজা অনুষ্ঠিত হয়।

সুসং সনাতনী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পুজায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামচন্দ্রের অনুসারী ভক্তবৃন্দ, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে মুক্তি এবং জীবনের নানা সঙ্কট থেকে মুক্তি লাভের জন্য এই পুজোতে অংশনেন। বিকেলে ধর্মীয় গানের সাথে নৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রাম নবমী নিয়ে এক তাত্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, শ্রী রামের কৃপা সাথে থাকলে যে কোনও ভয়কে জয় করা সম্ভব। রাম নবমীর দিন ছয় উপায় পালনে তুষ্ট হন দাশরথি। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। ত্রেতা যুগে এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই পুজো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy