আটোয়ারীতে শিলাবৃষ্টিতে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আকষ্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসল সহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার

2026-03-28T18:44:01+00:00
2026-03-28T18:44:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে শিলাবৃষ্টিতে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩৭)
ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি
X

ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আকষ্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসল সহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার তোড়িয়া, মির্জাপুর, ধামোর ও বলরামপুর ইউনিয়নের শত শত একর জমিতে লাগানো ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বেগুন, লাউ, শসা ক্ষেত সহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। 

এছাড়াও  আম, লিচু’র মুকুল এবং সুপারি গাছ থেকে সুপারি ঝড়ে পড়েছে। তবে আটোয়ারীতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

এলাকাবাসী জানান, রাত প্রায় সাড়ে ১০টার দিকে  রাতের অন্ধকারে আচমকা ঝড় ও শিলাবৃষ্টি  শুরু হয়। শিলাগুলো বড় আকৃতির হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই এলাকার ক্ষেত খামারে থাকা সকল শাক সব্জি ও ফসল নিমিষেই তছনছ করে দেয়। এমনকি শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের ঢেউটিন ছিদ্র হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে। ফলে নিশ্চিন্তে বসবাস সহ ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

কৃষি ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের অপুরনীয় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এখন ক্ষতি পুষিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী পরিদর্শন করেছেন। 

পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির আভাস পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের  উদ্যোগ নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy