ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ভোলা প্রেসক্লাব নির্বাচনে ৮ পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার

2026-03-28T18:47:55+00:00
2026-03-28T18:47:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৮৮)
ভোলা প্রেসক্লাব
X

ভোলা প্রেসক্লাব

আসন্ন ভোলা প্রেসক্লাব নির্বাচনে ৮ পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনের কাছে এ সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। 

এদিকে দপ্তর সম্পাদক পদে একটি ও নির্বাহী সদস্যের দুই পদে দুইটি মনোনয়নপত্র জমা পড়লেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আহাদ চৌধুরী তুহিন, নজরুল হক অনু, মো. ওমর ফারুক। 

সাধারণ সম্পাদক পদে আল আমিন শাহরিয়ার, ইউনুস শরীফ, মনিরুল ইসলাম, নাসির উদ্দিন লিটন, এম হেলাল উদ্দিন ও আফজাল হোসেন। যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম ও জসিম রানা। কোষাধ্যক্ষ পদে নুরে আলম ফয়জুল্লাহ ও মিজানুর রহমান। দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা। 

নির্বাহী সদস্য পদে মোতাছিম বিল্লাহ ও হারুন অর রশিদ। দপ্তর সম্পাদক ও নির্বাহী সদস্য পদে একক প্রার্থী।

আগামী ১১এপ্রিল ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy