কুড়িগ্রামে বিভিন্ন তেল পাম্প পরিদর্শন জেলা বিএনপির

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।শনিবার (২৮ মার্চ) সকাল থেকে

2026-03-28T18:52:34+00:00
2026-03-28T18:52:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিভিন্ন তেল পাম্প পরিদর্শন জেলা বিএনপির
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৮৪)
তেল পাম্প পরিদর্শন
X

তেল পাম্প পরিদর্শন

কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন পাম্পে তেল বিতরণে প্রশাসন, পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতা-সাধারণের মাঝে শৃংখলা বজায় রাখতে সহযোগিতা করেন। 

এসময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে আতঙ্কিত হওয়ার কারণ নাই, বর্তমান বিএনপি সরকার জনগণের এই ক্ষনস্থায়ী সংকট কাটাতে যথাসাধ্য চেষ্টা করছে। এজন্য জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিশ্ব পরিস্থিতিতে এখন তেলের সংকট চলছে, আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে সরকারি লম্বা ছুটির কারণে তেল পরিবহণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ্।

পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, শাওন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy