তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

নড়াইল সদরে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নাহিদ সরদার (৩৫) নামে পাম্পের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

2026-03-29T10:28:21+00:00
2026-03-29T10:28:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ৪৬)
নিহত নাহিদ সরদার
X

নিহত নাহিদ সরদার

নড়াইল সদরে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নাহিদ সরদার (৩৫) নামে পাম্পের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ম্যানেজারের সহযোগী জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

নিহত নাহিদ সরদার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার সহযোগী জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এসময় তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ওই  ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার সহযোগী জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।




  বিষয়:   ফিলিং স্টেশন  ট্রাকচাপা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy