চিপ সংকটে মেমোরি কার্ড বিক্রি বন্ধ করলো সনি

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের প্রভাবে জনপ্রিয় মেমোরি কার্ডের অর্ডার সাময়িকভাবে বন্ধ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।এ নিয়ে প্রযুক্তি

2026-03-29T13:18:56+00:00
2026-03-29T13:40:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিপ সংকটে মেমোরি কার্ড বিক্রি বন্ধ করলো সনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিট : ২৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের প্রভাবে জনপ্রিয় মেমোরি কার্ডের অর্ডার সাময়িকভাবে বন্ধ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

এ নিয়ে প্রযুক্তি সাইট ভার্জ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ মার্চ থেকে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের প্রায় সব মডেলের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। এই সিদ্ধান্ত ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ বহাল থাকবে।

প্রভাবিত পণ্যের তালিকায় রয়েছে সিএফএক্সপ্রেস টাইপ এ, টাইপ বি এবং এসডিএক্সসি ও এসডিএইচসি কার্ড। তবে কিছু নির্দিষ্ট টাইপ বি মডেল ও নিম্নমানের এসএফ-ইউজেড সিরিজের এসডি কার্ডের উৎপাদন এখনো চলছে। বাজারে আগে থেকেই থাকা মজুদ শেষ না হওয়া পর্যন্ত সেগুলো পাওয়াও যাবে।

এই সিদ্ধান্ত শুধু সাধারণ ক্রেতাদের জন্য নয়, অনুমোদিত ডিলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আপাতত নতুন করে কোনো অর্ডার গ্রহণ করবে না সনি। একই দিনে বিশ্বজুড়ে প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে কোম্পানিটি। জাপানে সনির ওয়েবসাইটেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এসেছে। পাশাপাশি তাদের অনলাইন স্টোরে সংশ্লিষ্ট পণ্যের পাতাতেও বিষয়টির উল্লেখ রয়েছে।

সনি বলছে, চলমান সলিড-স্টেট মেমোরির ঘাটতি এবং “অন্যান্য কারণ” মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে ইরান যুদ্ধকে ঘিরে হিলিয়াম গ্যাসের সংকটও থাকতে পারে, যা ইতিমধ্যে চিপ নির্মাতাদের ওপর প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, মেমোরি কার্ডের এই সংকট দীর্ঘায়িত হলে ক্যামেরা ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতারা সরাসরি প্রভাব অনুভব করতে পারেন। পাশাপাশি বাজারে দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।








Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy