৩৮ কোটি টাকার সোনার বার: উদ্ধার হলো শাহজালাল বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা

2026-03-29T13:49:49+00:00
2026-03-29T13:49:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৮ কোটি টাকার সোনার বার: উদ্ধার হলো শাহজালাল বিমানবন্দরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-৩৪৮ শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়েছিল।

উড়োজাহাজটি অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় কার্গো হোল্ডে তল্লাশি করে টয়লেটের একটি প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। ১৫৩টি বারের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি। উদ্ধার করা সোনা বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy