দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে

2026-03-29T14:54:38+00:00
2026-03-29T14:54:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৫৩)
দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
X

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

আজ রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে নিয়ে সরাসরি ৩ নম্বর ফেরিঘাটে যান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে তদন্ত দলটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি নিবিড়ভাবে পরিদর্শন করে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান। অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হবে।

উল্লেখ্য, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও পন্টুনের নিরাপত্তা ও ফিটনেস নিয়ে নানা প্রশ্ন ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy