গাজীপুর গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

স্টাফ রিপোর্টার গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) মৃত্যুবরণ

2026-03-29T15:20:32+00:00
2026-03-29T15:20:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুর গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু
স্টাফ রিপোর্টার গাজীপুর
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ১৮)
অধ্যক্ষ শাহেদা আহমেদ
X

অধ্যক্ষ শাহেদা আহমেদ

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাঁর স্বামী জসিম উদ্দিন।

নিহতের স্বজনেরা জানান, ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ পরিবারের সাথে ঈদ করতে ঈদ ছুটিতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে। গত ২৫মার্চ বুধবার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি দগ্ধ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অধ্যক্ষ শাহিদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভায়। দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বজনেরা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এবিষয়ে থানার কেউ অবহিত করেননি। এবিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy