চৌদ্দগ্রামে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবক ও সর্দার আলহাজ্ব মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী।রোববার উপজেলার

2026-03-29T15:45:36+00:00
2026-03-29T15:45:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৪২)
রামচন্দ্রপুর গ্রামে সমাজসেবক আলহাজ্ব শহীদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানহানির প্রতিবাদে গ্রামবাসী সংবাদ সম্মেলনের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
X

রামচন্দ্রপুর গ্রামে সমাজসেবক আলহাজ্ব শহীদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানহানির প্রতিবাদে গ্রামবাসী সংবাদ সম্মেলনের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবক ও সর্দার আলহাজ্ব মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী।

রোববার উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া মাদরাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলহাজ মো. শহীদুল ইসলাম বলেন, রামচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. সবুজের আহ্বানে জমির কাগজপত্র দেখার জন্য শুক্রবার মাগরিবের পর তার ঘরে যান। সে সময় ঘরে সবুজের মা উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, একটি বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার সম্মানহানির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, যা তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদ সম্মেলনে কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক সদস্য আবদুল জলিল বক্তব্য দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হাকিম সর্দার, মোঃ খোকন সর্দার, হিরণ মিয়া, আবদুল করিম, আলী আশ্রাফ, অহিদ মিয়া, সুমন মিয়া, নাছির উদ্দিন, আমির হোসেন, মনা মিয়া, অহিদুর রহমান, কবির আহমেদ ও আলী নেওয়াজ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy