শ্যামনগরে ফিলিং স্টেশনের মালিকের বাড়ি থেকে নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট

সতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরের আশা ফিলিং স্টেশনের মালিকের পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ সহ প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও

2026-03-30T11:36:29+00:00
2026-03-30T11:43:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে ফিলিং স্টেশনের মালিকের বাড়ি থেকে নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট
সতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ১১:৪৩ এএম  (ভিজিট : ১৬৮)
শ্যামনগরের আশা ফিলিং স্টেশনের মালিকের পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ সহ প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও মোটরসাইকেলের তেল লুটের ঘটনা ঘটেছে
X

শ্যামনগরের আশা ফিলিং স্টেশনের মালিকের পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ সহ প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও মোটরসাইকেলের তেল লুটের ঘটনা ঘটেছে

সাতক্ষীরার শ্যামনগরের আশা ফিলিং স্টেশনের মালিকের পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ সহ প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও মোটরসাইকেলের তেল লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা আরব আলী গাজীর স্ত্রী সামছুন্নাহার বেগম (৫৫), পুত্রবধূ মোছাঃ নূরীতারা খাতুন (৩৫) এবং নাতনি আরিয়ানা খাতুনকে (৯) চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে।

আশা ফিলিং স্টেশনের মালিক আরব আলী গাজীর ছেলে মো. মতিউর রহমান নান্টু বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমি বাড়িতে ফিরে গেট বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকির পর আমার স্ত্রী বেশ অচেতন অবস্থায় গেট খুলে দেয়। তখন বিষয়টি গুরুত্ব দেইনি। পরে ফজরের নামাজের সময় মেয়ের অসুস্থতা দেখে সন্দেহ হয়। এরপর মায়ের ঘরে গিয়ে দেখি তিনিও অজ্ঞান হয়ে পড়ে আছেন।
তিনি আরও জানান, বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দেখতে পান ঘরের ভেতর সব তছনছ করা, আলমারি ভাঙা এবং জানালার গ্রিল কাটা। আলমারিতে রাখা স্বর্ণালংকার লুট করা হয়েছে।

তার ভাষ্যমতে, প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এছাড়া মোটরসাইকেলের তেলও বের করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে নগদ টাকার পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সামছুন্নাহার বেগমকে অচেতন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে নূরীতারা খাতুন ও শিশু আরিয়ানা বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy