দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষনা

রাজবাড়ী প্রতিবেদক

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান

2026-03-30T11:49:26+00:00
2026-03-30T11:49:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষনা
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

দেওয়ান সোহেল রানা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ করা হয়। কোনো নিখোঁজ ব্যক্তির দাবি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, যেহেতু কারো নিখোঁজের খবর পাওয়া যায়নি, তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজন হলে আবার অভিযান চালানো হবে।

দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৮ জন রাজবাড়ী জেলার বাসিন্দা। এই ১৮টি পরিবারের প্রত্যেককে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা রয়েছে। উদ্ধার করা ২৬টি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ২৬ জনের মৃত্যু হয়





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy