কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

অনলাইন ডেস্ক

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি

2026-03-30T12:46:52+00:00
2026-03-30T12:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৫৫)
X

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম আজম ওই ইউনিয়নের বিল আমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয়ভাবে তামাকের ব্যবসা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অন্যদিকে শফিকুল ইসলাম আজমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় শফিকুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম গণমাধ্যমকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।’

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy