ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন দুর্গাপুরের মীর্জা নজরুল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ

2026-03-30T12:53:33+00:00
2026-03-30T12:53:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন দুর্গাপুরের মীর্জা নজরুল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫২৪)
মীর্জা সালমান আরশাদ নজরুল
X

মীর্জা সালমান আরশাদ নজরুল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল। 

রবিবার( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায়  অনুযায়ী  তাঁর  সহকারী একান্ত সচিব পদে  মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্ত মীর্জা সালমান আরশাদ নজরুল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লেংগুড়া গ্রামের মীর্জা আব্দুল জব্বারের ছেলে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy