প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:৩৪ পিএম (ভিজিট : ২৯)

X
ফাইল ছবি
গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে ব্রিটিশ দূতাবাসের এক কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩০মার্চ) রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা জানিয়েছে, ওই কূটনীতিক দূতাবাসের সচিব আলবার্টাস গেরহার্ডাস জানসে ভ্যান রেনসবার্গ।
তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি ‘রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ রাষ্ট্রবিরোধী গোয়েন্দা কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন।
আরআইএ জানিয়েছে, ইয়ানসে ভ্যান রেনসবার্গের স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাকে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।