শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী লেবাননে দায়িত্ব পালনকালে নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।রোববার (২৯ মার্চ) ইসরায়েল

2026-03-30T14:15:54+00:00
2026-03-30T14:15:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ৪২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জাতিসংঘের একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী লেবাননে দায়িত্ব পালনকালে নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

রোববার (২৯ মার্চ) ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। 

লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তবর্তীকালীন শান্তিরক্ষী মিশন (ইউএনআইএফআইএল) জানায়, লেবাননের দক্ষিনাঞ্চলের আদচিট আল-কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণে তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।  

সংস্থাটি আরও জানায়, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ে ঘটনাগুলোর মধ্য অন্যতম। 

এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। 

উল্লেখ্য, গত ২ মার্চ সীমান্তবর্তী হামলার জেরে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ওই অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy