নাইক্ষ্যংছড়িতে তামাক চাষী অপহরণ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক তামাক চাষীকে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর

2026-03-30T15:36:55+00:00
2026-03-30T15:36:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে তামাক চাষী অপহরণ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৩১১)
অপহৃত ব্যক্তি তামাক চাষী রিদুয়ান করিম মিন্টু
X

অপহৃত ব্যক্তি তামাক চাষী রিদুয়ান করিম মিন্টু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক তামাক চাষীকে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃত ব্যক্তি হলেন সোলতান আহমদের ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮), তিনি গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদের বরাতে জানা যায়, তামাক ক্ষেতের কাজ শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর পাওয়া গেছে এবং ভিকটিমকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy