চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হাড়িয়ে দিশেহারা সিএনজি চালক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ঘরের ভেতরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০

2026-03-30T15:40:43+00:00
2026-03-30T15:40:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হাড়িয়ে দিশেহারা সিএনজি চালক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৪৫)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ঘরের ভেতরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে সিএনজি চালক শাহাদাত হোসেন রিপনের বাড়িতে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং বসতঘরে থাকা নগদ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আলমারি, ওয়ারড্রপসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ভুক্তভোগী শাহাদাত হোসেন রিপন জানান, অগ্নিকাণ্ডে তার অন্তত ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। তার চিকিৎসার জন্য নিজের সিএনজি বিক্রি করে বর্তমানে ভাড়ায় অন্যের গাড়ি চালাচ্ছেন রিপন। অর্থাভাবে কিছুদিন আগে স্ত্রীকে ঢাকার একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সব হারিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

প্রতিবেশী ও ৯নং কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার জানান, এ দুর্ঘটনায় পরিবারটি এখন মানবেতর অবস্থায় রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy