প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : ১৬৭)

X
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিপামনি দেবী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মোঃ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানা-এর অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, বিজিবি প্রতিনিধি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার ইসমাইল।
এছাড়া সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসন এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক প্রতিরোধে পুলিশ নিয়মিত যানবাহনের কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, খুব শিগগিরই উপজেলায় জ্বালানি সংগ্রহে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।