টঙ্গীবাড়ীতে হাসিখুশি ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিখুশি ক্লাবের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত

2026-03-30T16:39:47+00:00
2026-03-30T16:39:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে হাসিখুশি ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৩৬)
X

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিখুশি ক্লাবের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলেরপাড় নতুন মসজিদ বালুরমাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ দেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন বেপাড়ী এবং সঞ্চালনা করেন নূর ইসলাম খাজা।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল নিউ মডার্ন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।

ক্যাম্প পরিচালনায় ছিলেন আঃ রহিম, মোঃ শহিদুল ইসলাম, জশিম মোল্লা, অনিক শেখ, আশিক বেপারী, আবির শেখ, অপূর্ব হাওলাদার ও আরাফাত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy