নীলফামারীতে অতি-দরিদ্র পরিবারের ‘গ্রাজুয়েশন’ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন

2026-03-30T19:18:37+00:00
2026-03-30T19:18:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে অতি-দরিদ্র পরিবারের ‘গ্রাজুয়েশন’ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৩৩)
X

নীলফামারীতে অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতি-দরিদ্র সীমা উত্তীর্ণ উপকারভোগী পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম তালুকদার।

গ্রাজুয়েশন সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট মো. তাহমিদুর রহমান। এছাড়া অতি-দরিদ্র পরিবারের উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য নারায়ন চন্দ্র রায়।

সফল উপকারভোগী হিসেবে রোজিনা, মালতি রানী রায়, রোকসানা, মাধবী রানী রায়, কবিতা রানী রায়, মায়া রানী ও দিনোবালা বক্তব্য দেন।

অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ সদস্য মতিন্দ্রনাথ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে অতি-দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy