প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৫৩ পিএম (ভিজিট : ১৮৯)

X
মির্জাপুরে রাজসিক ভাবে শিক্ষককে বিদায়
টাঙ্গাইলের মির্জাপুর সদরের সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক আবুল বাশারের বিদায়টা ছিল একেবারেই ভিন্ন।
দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে তিনি যখন বাড়ির পথে রওনা দেবেন তখন গাড়ির বদলে বাহন হলো ঘোড়ার গাড়ি। আর তার সাথে যুক্ত হয় বাদ্যযন্ত্রে বিভিন্ন গানের সুর। রাজকীয় নয় বরং শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসায় সাজানো এক রাজসিক বিদায়যাত্রা।
অবসরোত্তর এ ব্যতিক্রমী বিদায়ে আবেগাপ্লুত তার সহকর্মী শিক্ষকেরাও।
সোমবার (৩০মার্চ) মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক বিদায় শেষে দুপুরে তিনি নিজ বাড়ি উপজেলার তেলিনা এলাকার উদ্দেশে রওনা হন। আর তাঁর সফরসঙ্গী হিসেবে তাকে বাড়ি পৌছে দিতে প্রস্তুত উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে বিদ্যালয়ের সকলে।
এর আগে বিদ্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে তাকে সম্মান জানানো হয়। পরে বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মৃতিচারণ করা হয় তার দীর্ঘ কর্মজীবন ও শিক্ষাদানের নানা দিক নিয়ে।