বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও জেলা আইনজীবী সমিতির তিনবারের সহসভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাবেক পিপি ও সমাজসেবক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীমকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার স্মারকনং ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪৯০ তারিখঃ ৩১মার্চ এক প্রজ্ঞাপনে মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীমকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ্ রুবেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবক রবিউল আলম রব্বু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিয়াবুজ্জামান শিয়াব, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোজাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, বাংলাদেশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক এসএ প্রিন্স চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্নালী শাহ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, অর্থ সম্পাদক সোহেল রানা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সহসাধারণ সম্পাদক মজিবুল ইসলাম, নীলফামারী সাংবাদিক ফোরামের সভাপতি ও সুবাহ্ বাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সবনম আক্তারী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।