প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ পিএম (ভিজিট : ৬৭)

X
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য প্রায় ৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯৩ টাকার সমান। ২০২২ সালের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। খবর সিএনএনের।
বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি তেলের এই গড় দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় বেশি।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ।