প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ৩৩)

X
সভাপতি নুরুল আমীন ভূইয়া এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদ
নিউইয়র্কের পার্কচেস্টার নিরব রেস্তোরাঁর হলরুমে দেবিদ্বার সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক-এর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নুরুল আমীন ভূইয়া (সূর্যপুর) সভাপতি এবং সোহেল আহমেদ (এলাহাবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মোঃ রাশেদুল ইসলাম (বড় আলমপুর) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিম মুন্সী (শাকতলা), ইসলাম সরকার (কাচিসাইর) ও মোঃ শাহ আলম মাস্টার (মহেশপুর)।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. মাঈন উদ্দিন (সুবিল), সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (ইউসুফপুর), কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (খিরাইকান্দি) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম কেনু খাঁন (ভিংলাবাড়ী), মোঃ আবিদ হোসেন মোল্লা (বাংঙ্গরা), কবির আহম্মেদ (হাদিপুর), শিবলী নোমান (এলাহাবাদ)সহ অন্যান্যরা। মোট ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলীসহ অন্যান্য শূন্য পদ পূরণ করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।