তরুণীকে প্রকাশ্যে গণধর্ষণের চেষ্টা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিহারের নালন্দা জেলায় ২০ বছর বয়সি এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি এবং গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

2026-04-01T19:03:21+00:00
2026-04-01T19:03:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরুণীকে প্রকাশ্যে গণধর্ষণের চেষ্টা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৭৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিহারের নালন্দা জেলায় ২০ বছর বয়সি এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি এবং গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।  

গত ২৬ মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসে মঙ্গলবার যখন অভিযুক্তদের একজনের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ওই তরুণী নালন্দা জেলার একটি গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকেন। তার স্বামী কাজের সূত্রে মহারাষ্ট্রে অবস্থান করছেন।

ঘটনাটি ঘটে গত ২৬ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে।  সেসময়ে তিনি বাজার সেরে ফেরার পথে তিনজন অভিযুক্ত তাকে জাপটে ধরে বলে অভিযোগ। তিনি বাধা দিলে তারা তাকে মাটিতে ফেলে দেয় এবং পোশাক ছিঁড়ে ফেলে।

ওই তরুণী প্রতিরোধের চেষ্টা করেন এবং চিৎকার করে সাহায্য চান। কিন্তু অভিযুক্তরা তাতে কান দেয়নি। এদিকে মহিলার চিৎকারে ঘটনাস্থলে ভিড় জমে যায়। কিন্তু তাদের সামনেই মহিলাকে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তরুণীকে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। পুরো ঘটনাটি তারা ভিডিও আকারে মোবাইলে ধারণ করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী নূরসরাই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত অশোক যাদব এবং মাতলু মাহাতো ওরফে নবনীত কুমার নরোত্তমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত রবিকান্ত কুমার বর্তমানে পলাতক রয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy