সরকারের লক্ষ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, বাস্তবায়নে এগিয়ে আসার আহবান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে

2026-04-01T19:58:04+00:00
2026-04-01T19:58:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারের লক্ষ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, বাস্তবায়নে এগিয়ে আসার আহবান
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১০)
সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান
X

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়িত হলে, দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, কাঁচপুর সেতু ও আশপাশে সবসময় যানজট লেগে থাকে। হাইওয়ে পুলিশ কী কাজ করে আমি নিজেই দেখতে পাই না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাত দোকানপাট গড়ে উঠেছে। যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতায় নয়। তাই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ যদি কাজ না করে আমরা জেলা পুলিশের সহায়তহায় নিজেরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি সকল পরিবহন টিকিট কাউন্টার মহাসড়কের পাশ থেকে দ্রুত নতুন যে বাস টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেখানে সরিয়ে নিতে হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সংসদ সদস্য বলেন, আমরা যেসব বৃক্ষ রোপণ করছি, তা যেন কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy