মান্দায় ডিবি পুলিশের অভিযান: জাল টাকা ও গাঁজাসহ গ্রেফতার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার টাকার জাল নোট ও এক কেজি গাঁজাসহ

2026-04-01T20:01:50+00:00
2026-04-01T20:01:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মান্দায় ডিবি পুলিশের অভিযান: জাল টাকা ও গাঁজাসহ গ্রেফতার ২
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৭৩)
মান্দায় ডিবি পুলিশের অভিযান
X

মান্দায় ডিবি পুলিশের অভিযান

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার টাকার জাল নোট ও এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার সতিহাট ও মুশিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার আদমদীঘী থানার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার আলেক সাংয়ের ছেলে জব্বার (৪০) এবং মান্দা উপজেলার শামুকখোল গ্রামের নিমাই কুমারের ছেলে নিতাই কুমার (৪০)।

ডিবি পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে মান্দা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সতিহাট বাজারে জনৈক ভূপেনের চায়ের দোকানের সামনে থেকে জব্বারকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা মানের ১০টি জাল নোট উদ্ধার করে ডিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, হাটের ভিড়ে জাল টাকাগুলো আসল হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

এদিকে, একই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুশিদপুর প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিতাই কুমারকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। জেলাজুড়ে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy