নতুন করে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন করে ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ছোড়া হয়েছে। ইরান ও তার মিত্র

2026-04-01T20:37:52+00:00
2026-04-01T20:37:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন করে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১০৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নতুন করে ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ছোড়া হয়েছে। ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ যৌথভাবে এ হামলা চালায়। শেষ দফার এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আজ বুধবার (১ এপ্রিল) আইআরজিসির বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে।

দাবি অনুযায়ী, হামলা বেশ সফল হয়েছে। কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে করা হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

এদিকে ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। তাদের দাবি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে হুতিরা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে চলমান যুদ্ধে তারা তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy