১৪ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের সব রেল সিডিউল স্থগিত করা হয়েছে।

2026-04-02T12:15:43+00:00
2026-04-02T12:15:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৪ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
X

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের সব রেল সিডিউল স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান গনি বলেন, রেলের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে এবং বিকালের মধ্যে আংশিকভাবে লাইন চালুর চেষ্টা চলছে।

জানা গেছে, জ্বালানি তেলভর্তি চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ কিছু বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলের বগি থেকে তেল নিচে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে। 




  বিষয়:   লাইনচ্যুত  রেললাইন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy