অস্ট্রিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ: ১৪ বছরের কম বয়স

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি

এবার ফ্রান্সের পর১৪ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার।পাশাপাশি ২০২৭/২৮ শিক্ষাবর্ষ থেকে

2026-04-02T17:52:11+00:00
2026-04-02T17:52:11+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
অস্ট্রিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ: ১৪ বছরের কম বয়স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এবার ফ্রান্সের পর ১৪ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। 

পাশাপাশি ২০২৭/২৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠক্রমে মিডিয়া লিটারেসি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাকে আরও শক্তিশালী করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আনাদোলুর। 

শুক্রবার (২৭ মার্চ) দেশটি উপ-চান্সেলর আন্দ্রেয়াস বাবলার সংবাদ সম্মেলনে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যুবকদের ওপর ‘নেতিবাচক প্রভাব’ ফেলে।  

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা দেশব্যাপী কার্যকর হবে এবং অস্ট্রিয়ার পাশাপাশি এই ধরনের উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলবে।


এ ছাড়া নতুন পাঠক্রমে উচ্চ মাধ্যমিক স্কুলে মিডিয়া লিটারেসি নামে একটি পৃথক বিষয় অন্তর্ভুক্ত হবে। কিছু ল্যাটিন এবং দ্বিতীয় বিদেশি ভাষার ক্লাসের ঘন্টা কমানো হবে। সেইসঙ্গে ইনফরমেটিক্স ক্লাসে এআই অন্তর্ভুক্ত করে ডিজিটাল সিস্টেম বোঝা এবং ঝুঁকি ও সুযোগ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ডিজিটাল স্টেট সেক্রেটারি অ্যালেক্সান্ডার প্রোল জানান, জুনের শেষের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাবনা আনা হবে। এতে ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে কিন্তু ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।

এদিকে, অস্ট্রিয়া সরকারের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ধন্যবাদ, এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য।’





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy