ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন, চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ‘মেসেঞ্জার’ ও ছবি আদান-প্রদানের মাধ্যম ‘ইনস্টাগ্রাম’ সাময়িকভাবে অচল বা ডাউন হয়ে

2026-07-23T08:54:44+00:00
2026-07-23T08:54:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন, চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৪ এএম   (ভিজিট : ১০২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ‘মেসেঞ্জার’ ও ছবি আদান-প্রদানের মাধ্যম ‘ইনস্টাগ্রাম’ সাময়িকভাবে অচল বা ডাউন হয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী হঠাৎ করেই কোনো বার্তা আদান-প্রদান করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন।

অনলাইন সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্যানুযায়ী, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা পর্যন্ত অন্তত ১ হাজার ৪৯৯ জন মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার কথা নিশ্চিত করেছেন।


তবে মেসেঞ্জারের চেয়েও বড় ধাক্কা লেগেছে ইনস্টাগ্রামে। ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে প্রায় ছয় হাজারেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন, যা মেসেঞ্জারের তুলনায় প্রায় তিন গুণ বেশি। কারিগরি ত্রুটির কারণে অনেক ব্যবহারকারীই অ্যাপে প্রবেশ করতে পারছিলেন না এবং নতুন কোনো বার্তা বা ছবি দেখা যাচ্ছিল না।

কি কারণে এই হঠাৎ বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তবে আন্তর্জাতিক সাইবার প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ‘ডোমেইন নেম সিস্টেম’ (ডিএনএস) ব্যর্থতার কারণে এই ধরনের সংকট তৈরি হতে পারে। ইন্টারনেটের এই ‘ফোনবুক’ ব্যবস্থা যখন কোনো ওয়েবসাইটের ডোমেইন নামকে তার নির্দিষ্ট আইপি (IP) অ্যাড্রেসে রূপান্তর করতে পারে না, তখনই ব্যবহারকারীরা মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের সার্ভারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এর আগে, ২০২১ সালেও কারিগরি ত্রুটির কারণে টানা প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল মেটার মালিকানাধীন সব সেবা। সে সময় দীর্ঘ সময় প্ল্যাটফর্ম বন্ধ থাকায় কোম্পানিটিকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy