মেহেরপুরের গাংনীতে লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পুলিশ হেফাজতে

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার

2026-04-03T11:26:52+00:00
2026-04-03T11:26:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেহেরপুরের গাংনীতে লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পুলিশ হেফাজতে
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৩২)
X

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-ঢাকা মেট্রো ৪১-০০৪৩ নম্বরের একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে গভীর রাতে গাংনীর সাহেবনগর বাজারে রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানোর চেষ্টা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টরা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরি বোঝাই ডিজেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত তেল ও লরির কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy