প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:২৬ পিএম (ভিজিট : ৭৪)

X
পাবনার সাঁথিয়ায় ২০২৫-২৬ অর্থবছর খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন, পাট, তিল, মুগ ও আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রতিনিধি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাঁথিয়া উন্নয়ন মনিটরিং কমিটির সভাপতি ফারুক হোসেন প্রমুখ।