নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে রামসাগর ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল (৫৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত

2026-04-03T16:08:22+00:00
2026-04-03T16:08:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৩৫)
X

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে রামসাগর ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল (৫৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে এ ঘটনাটি ঘটে। 

নিহত দুদু মন্ডল সাদুল্লাপুর উপজেলার  দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ উদ্দিন মন্ডলের ছেলে। 

নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দায়িত্বরত ওয়েম্যান শাহজাহান মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রামসাগর ট্রেনের সামনে দুদু মন্ডল হঠাৎ শুয়ে পড়েন। এতে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন হয়ে যায়।

নিহত দুদু মন্ডলের ছোট ভাই রহিম মন্ডল বলেন,আমার ভাই একজন মানসিক রোগি। ঘটনার দিন ভোরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি পর তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে লোক মাধ্যমে জানতে পারি আমার ভাই নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।তবে মৃত্যুর এই ঘটনায় আমাদের পরিবারের কোন রকম দাবী নেই।

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, নিহত দুদু মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তিনি সুস্থ না হওয়ায় মাঝে মধ্যে দ্বিগবিদ্বিক ছুটাছুটি করে ঘুরে বেড়াতেন।

তবে নিহতের পরিবারের কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy