মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ইউপি সদস্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় এক ইউপি সদস্যসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা

2026-04-04T01:54:00+00:00
2026-04-04T01:54:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ইউপি সদস্যসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৫৪ এএম   (ভিজিট : ৪৯)
ইউপি সদস্যসহ দুইজন আটক
X

ইউপি সদস্যসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় এক ইউপি সদস্যসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ট্রাক জব্দ করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ধ্বংস করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল ইসলাম এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

অভিযানকালে লতব্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দিন খাঁন খোকন এবং রাজিব নামে একজনকে অবৈধভাবে মাটি কাটার সময় আটক করা হয়।

এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy