নাচোলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: মুখোমুখি নাচোল ও রাজশাহী ফুটবল দল

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাঠে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে

2026-04-04T11:12:52+00:00
2026-04-04T11:12:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাচোলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: মুখোমুখি নাচোল ও রাজশাহী ফুটবল দল
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৬৮)
চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাঠে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাঠে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাঠে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে নাচোল রেল স্টেশন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাচোল রেল স্টেশন ফুটবল দল বনাম রাজশাহী ফুটবল দল।

নাচোল রেল স্টেশন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন।

​অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ বাবু। পুরো আয়োজনটির সমন্বয়ে ছিলেন আয়োজক কমিটির আহবায়ক এবং শ্যামলী সংঘের সাবেক কৃতি গোলকিপার মোঃ আব্দুল মান্নান।

ম্যাচটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও বিএনপি নাচোল পৌর শাখার সহ-সভাপতি মোঃ আমানুল্লাহ আল-মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি নেতা শাহজাহান আলী এবং নাচোল পৌর যুবদলের সভাপতি মোঃ নুরু আলম।

বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। মাঠের চারধারে সমবেত ফুটবল প্রেমীদের আনন্দ-উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শক মাতানো নৈপুণ্য প্রদর্শন করে।

প্রধান অতিথি বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন এবং তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি হিসেবে খাইরুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy