প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:৫৫ পিএম (ভিজিট : ২৩৫)

X
আনোয়ারায় মাদক বিরোধী সমাবেশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল বিকেলে কৈখাইন মুসল্লি পরিষদের উদ্যোগে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা কৈখাইন মুসল্লি পরিষদের সভাপতি মাওলানা মোজাম্মেল হক সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা এবিএম অলিউল্লাহ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার ওসি (তদন্ত) মজনু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন আনসারী, ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোর্শেদ হুসেন চৌধুরী, জিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল আলীম, কৈখাইন পরৈকোড়া খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা ফারুক, বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, কৈখাইন ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ হুসেন, শিল্পী মাওলানা জিয়াউদ্দিন আল আজাদ, কৈখাইন ওলামা-তুলাবা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান, কৈখাইন হিলফুল ফুজুল সংস্থার সভাপতি ইমতিয়াজ বাহার, আলামিন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল খালেক ও সমাজসেবক মোর্শেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও সামাজিক পরিবেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।