গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী পূর্বপাড়া গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৪ এপ্রিল দিবাগত রাতে সুজামিয়া অনুমানিক

2026-04-04T14:06:34+00:00
2026-04-04T14:06:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৩২)
গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
X

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী পূর্বপাড়া গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪ এপ্রিল দিবাগত রাতে সুজামিয়া অনুমানিক ১টার সময় বাড়ীতে এসে ঝুলন্ত অবস্থায় স্ত্রী অজিবাকে দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এসে ঘটনার সত্যতা পায়। স্থানীয়রা জানায়, সুজামিয়া পরকিয়ায় আসক্ত থাকার কারনে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো একারনে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে বলে জানায় তারা। স্বামীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, প্রায় বিশ বছর পূর্বে একই ইউনিয়নের রামনাতপুর গ্রামের নছির উদ্দিন মুনসির মেয়ে অজিবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বগুলাগাড়ী পূর্বপাড়া গ্রামের সুজা মিয়ার। বিশ বছরের সংসার জীবনে তারা দুই সন্তানের জনক স্থানীয়রা জানায় প্রায়শই স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। গত কয়েকদিন পূর্বে ঝগড়া করে বাবার বাড়ী চলেযায় স্ত্রী অজিবা বেগম। স্বামী সুজা মিয়া গত দুইদিন পূর্বে শ্বশুর বাড়ী হতে স্ত্রী অজিবাকে নিয়ে আসে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মোজাম্মেল জানান, জিজ্ঞেসাবাদের জন্য স্বামী সুজাকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy