মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও আধুনিক যন্ত্র বিতরণ

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ডালের

2026-04-04T15:15:33+00:00
2026-04-04T15:15:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও আধুনিক যন্ত্র বিতরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৫১)
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও আধুনিক যন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
X

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও আধুনিক যন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ডালের বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
আয়োজক সূত্রে জানা যায়, চলতি খরিফ মৌসুমে সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার, ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy