প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ৩২)

X
জেলা বিএনপির সভাপতি ডা: সাদিকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের রোগমুক্তি কামনায় দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন মনিরুজ্জামান মিন্টু।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোকসুদ, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, ইউনুস আলী খান দুখু, বিএনপি নেতা কামাল হোসেন, লোটাস খান, আল আমিন খন্দকার প্রমূখ।
ডা: মইনুল হাসান সাদিকের ব্যক্তিগত সহকারি সোহেল রানা জানান, তাঁর হার্টের তিনটি ব্লক ধরা পড়েছে। তিনি বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন রয়েছেন।