আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব ও পুরস্কার প্রদান আজ

সাহিত্য ডেস্ক

সাহিত্য

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতি ধারণ করে বাংলা-সাহিত্যের মহোৎসব আজ (৪ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হবে। এ সাহিত্যিক

2026-04-04T16:28:41+00:00
2026-04-04T16:28:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব ও পুরস্কার প্রদান আজ
সাহিত্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ১০৬)
আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব
X

আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতি ধারণ করে বাংলা-সাহিত্যের মহোৎসব আজ (৪ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হবে। এ সাহিত্যিক মিলনমেলা ‌‘জন্মোৎসব ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি থাকবেন প্রকাশক ও মুক্তিযোদ্ধা ওসমান গণি এবং কথাসাহিত্যিক মনি হায়দার। সভাপতিত্ব করবেন দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাইদ।

উৎসবের সদস্য সচিব ফখরুল হাসান জানান, জন্মোৎসবের মূল আকর্ষণ সাহিত্য পদক ২০২৬, স্মারক সম্মাননা ২০২৬ এবং প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬।

এ বছর সাহিত্য পদক পাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং আকিমুন রহমান। স্মারক সম্মাননা পাচ্ছেন প্রাবন্ধিক আসাদুল্লাহ, কবি বীরেন মুখার্জী, গবেষক ড. শাফিক আফতাব এবং মুক্তিযুদ্ধের গবেষক সোহেল মাজহার।

তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে প্রজন্ম প্রান্তিক সম্মাননা পাচ্ছেন আপন অপু (লক্ষ্মীপুর), আলমগীর মাসুদ (ফেনী), ইসরাত জাহান (পটুয়াখালী), কানিজ পারিজাত (ফরিদপুর), কামরুন্নাহার দিপা (মেহেরপুর), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শব্দনীল (বাগেরহাট), সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy