রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে ৫ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃত দেহগুলো এমনভাবে

2026-04-04T16:35:11+00:00
2026-04-04T16:35:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে ৫ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১০৬)
৫ জনের মরদেহ উদ্ধার
X

৫ জনের মরদেহ উদ্ধার

কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃত দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি মৃতরা পুরুষ নাকি নারী, তাও বোঝার উপায় নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১০ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে দ্রুত সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। 

আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কারখানার ভেতর উদ্ধার অভিযান চালিয়ে এই চারটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় পর্যায়ে পানি সংকটের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী জানান, আগুন লাগার পরপরই তারা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy