কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক; ১৬শ লিটার ডিজেল জব্দ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাকে ৫০ হাজার

2026-04-04T17:05:19+00:00
2026-04-04T17:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক; ১৬শ লিটার ডিজেল জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ২০৪)
১৬শ লিটার ডিজেল জব্দ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
X

১৬শ লিটার ডিজেল জব্দ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে চিতলিয়া এলাকা থেকে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত এসব অভিযান করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই রাতে চিতলীয়া বাজার এলাকায় অভিযানে হিরন এন্টারপ্রাইজ থেকে আট ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময়ে দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারনে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy