রাজধানীতে যুবদল নেতা রাসেলকে প্রকাশ্যে গুলি!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গতরাত

2026-04-04T17:15:36+00:00
2026-04-04T17:15:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে যুবদল নেতা রাসেলকে প্রকাশ্যে গুলি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৫০)
যুবদল নেতা রাসেল
X

যুবদল নেতা রাসেল

কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য ও রাজধানীর শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রাসেলের বন্ধু রিপন দাস জানান, শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ওসি ফয়সাল জানান, এ ধরনের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধের জেরেই একটি পক্ষ রাসেলকে গুলি করেছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy