‘কদমতলীর নিহত ৫ জন পুরুষ নাকি নারী, তাও বোঝার উপায় নেই’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে ফায়ার সার্ভিস

2026-04-04T17:21:20+00:00
2026-04-04T17:21:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কদমতলীর নিহত ৫ জন পুরুষ নাকি নারী, তাও বোঝার উপায় নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৩০৬)
কদমতলীর অগ্নিকাণ্ড
X

কদমতলীর অগ্নিকাণ্ড

কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

এছাড়া এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উদ্ধারকৃত মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি মৃতরা পুরুষ নাকি নারী, তাও বোঝার উপায় নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১০ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে দ্রুত সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। 

অগ্নিকাণ্ডের সময় স্থানীয় পর্যায়ে পানি সংকটের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় এক ব্যবসায়ী জানান, আগুন লাগার পরপরই তারা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy