ছিনতাইকারীর হামলায় আহত জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। এ ঘটনায় তার বাবা মনজুর মোরশেদ নয়নও

2026-04-04T18:29:10+00:00
2026-04-04T18:31:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছিনতাইকারীর হামলায় আহত জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৬:৩১ পিএম  (ভিজিট : ১৪৯)
মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি
X

মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি

ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। এ ঘটনায় তার বাবা মনজুর মোরশেদ নয়নও গুরুতরভাবে আহত হয়েছেন।

রাজধানীর আগারগাঁও এলাকায় থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত অটোরিকশায় এ দুর্ঘটনা ঘটে। পথে ছিনতাইকারী ব্যাগ টান দেওয়ার চেষ্টা করলে রিকশাটি উল্টে যায়। এতে ঋদ্ধি ও তার বাবা আহত হন।

বর্তমানে তারা ঢাকা ডেন্টাল কলেজ এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ঋদ্ধির দাঁতে আঘাত লেগেছে এবং তার বাবার পায়ে গুরুতর ব্যথা রয়েছে। দুইজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ঋদ্ধির মা সাংবাদিক রিফাত আনোয়ার জানান, থিয়েটার স্কুল থেকে ফেরার সময় হঠাৎ ছিনতাইকারীর মুখোমুখি হন তারা। আকস্মিক এ ঘটনায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে ঋদ্ধি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy