ইরানে ভূপাতিত বিমানের ক্রু উদ্ধার, নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান সফল হয়েছে। দুই দিন ধরে লুকিয়ে থাকার

2026-04-05T11:30:48+00:00
2026-04-05T11:41:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানে ভূপাতিত বিমানের ক্রু উদ্ধার, নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১১:৪১ এএম  (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান সফল হয়েছে। দুই দিন ধরে লুকিয়ে থাকার পর তীব্র গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করে নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেছে মার্কিন বাহিনী।

মার্কিন বিমান বাহিনীর ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্য বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জানা গেছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ক্রু সদস্যটি টানা দুই দিন ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন। পরে মার্কিন বাহিনী একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে নিরাপদে সরিয়ে নেয়।

জানা গেছে, ওই ক্রু সদস্য বিমান ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে ছিলেন এবং পরে মার্কিন বাহিনীর অভিযানে উদ্ধার হন। উদ্ধারকারী বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিটের সদস্য। এই উদ্ধার অভিযান রাতের অন্ধকারে শুরু হলেও শেষ হয় নিরাপদ প্রত্যাবর্তনের মাধ্যমে। উদ্ধারকালে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। জানা গেছে, ইরানি কর্তৃপক্ষ ওই ক্রু সদস্যের অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছিল। তবে ক্রু সদস্যের লিঙ্গ সম্পর্কে অর্থাৎ তিনি পুরুষ নাকি নারী সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এতে অংশ নেওয়া সেনাদের জীবনও হুমকির মুখে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত অভিযান সফল হয়, তবুও একটি পর্যায়ে ওই ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের সদস্যরা ঝুঁকির মধ্যেই ছিলেন। সবশেষে মার্কিন সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ওই ক্রু সদস্য এখন ইরানের বাইরে এবং সম্পূর্ণ নিরাপদ আছেন।

মার্কিন সূত্র জানায়, ইরানের ভেতরে রাতে উদ্ধার অভিযান চালানোর সময় তীব্র গোলাগুলি হয়। উদ্ধারকারী দলকে তাকে ইরান থেকে নিরাপদে বের করে আনাই ছিল প্রধান চ্যালেঞ্জ। আর তাই উদ্ধার হলেও শুরুতে তিনি নিরাপদ ছিলেন না।

এর আগে গত শুক্রবার পৃথক ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরে সংঘর্ষের পর একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমানটি গুলি করে নামানো হয়েছে নাকি অন্য কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।




  বিষয়:   ইরান  ভূপাতিত  বিমান  ক্রু  উদ্ধার  যুক্তরাষ্ট্র 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy