বেনাপোলের পুটখালী থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় উইনসেরক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা

2026-04-05T12:26:10+00:00
2026-04-05T12:26:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেনাপোলের পুটখালী থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৩০)
বেনাপোলের পুটখালী থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক
X

বেনাপোলের পুটখালী থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ৩৭২ বোতল নেশাজাতীয় উইনসেরক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন নয়ন মিয়া (২০) ও সুমন মিয়া (১৭)। নয়ন মিয়া শার্শা উপজেলার আব্দুল মালেকের ছেলে এবং সুমন মিয়া একই উপজেলার শাহ আলমের ছেলে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তবর্তী পুটখালী এলাকায় বিজিবি ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে ৩৭২ বোতল নেশাজাতীয় উইনসেরক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy